মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া উপজেলা চেয়ারম্যানের করোনা শনাক্ত

20201114 195209
শেয়ার করুন:

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কিষোয়ান-বনফুল গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেবের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ শনিবার সকালে এম এ মোতালেবের ব্যক্তিগত সহকারী আবু তৈয়ব এ তথ্য নিশ্চিত করেন।

আবু তৈয়ব বলেন, গত সোমবার সকালে সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেবের জ্বর ও কাশিসহ করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পরীক্ষার জন্য নমুনা দেন। সমস্যা বোধ করায় চট্টগ্রাম নগরের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হন তিনি। পরের দিন মঙ্গলবার তাঁর নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। কিন্তু তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গত বৃহস্পতিবার আবারও পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। গতকাল নমুনা পরীক্ষার ফলাফলে তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এখন তিনি মোটামুটি সুস্থ আছেন।

সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies