সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
অপরাধ উত্তর চট্টগ্রাম চট্টগ্রাম

ফটিকছড়িতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

received 855650528602137
শেয়ার করুন:

 

 

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলায় টেকনিক্যাল কলেজ ও কৃষি জমির পাশে গড়ে ওঠা অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ২৮ ডিসেম্বর (সোমবার) সকাল থেকে চট্টগ্রামের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে ফটিকছড়ি উপজেলার চামারদিঘী এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় উপজেলার নব নির্মিত পাইন্দং টেকনিক্যাল কলেজ সংলগ্ন জেবি ইটভাটা, এস এন বি ইটভাটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

এছাড়াও এফবি নামক ইটভাটা নবায়ন না থাকায় ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় ও ইটভাটাটি কলেজ সংলগ্ন হওয়ায় আগামী ৫ মাসের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়।

জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইনের নেতৃত্বে অভিযানে পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর (ডিডি) জমির উদ্দীন, এডিশনাল ডেপুটি ডিরেক্টর (এডিডি) আফজারুল ইসলামসহ র‍্যাব – ৭, ফটিকছড়ি থানা পুলিশ ও ফায়ার সার্বিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের ডিপুটি ডাইরেক্টর (ডিডি) জমির উদ্দীন জানান, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসন কার্যালয়ের লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা পরিচালিত হচ্ছে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত কার্যক্রম হিসেবে অভিযান পরিচালনা করা হচ্ছে। চট্টগ্রামের সকল উপজেলায় এই ধরনের অভিযান পরিচালিত হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন বলেন, ‘মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের যে সব অবৈধ ইটভাটা রয়েছে সেগুলো ভেঙ্গে ফেলা হবে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফটিকছড়িতে প্রায় ৪১টি অবৈধ ইটভাটা রয়েছে। পর্যায়ক্রমে সবগুলো ইটভাটা ভেঙ্গে দেয়া হবে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ অনুযায়ী জেলা প্রশাসন কার্যালয়ের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বন বিভাগের ছাড়পত্র প্রয়োজন হয়।’ এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies