সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
অপরাধ কক্সবাজার

কক্সবাজারের সাহিত্যিকা পল্লী এলাকায় ছুরিকাঘাতে যুবক নিহত

received 767560230522101
শেয়ার করুন:

 

আবদুর রাজ্জাক, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের সাহিত্যিকা পল্লী এলাকায় সাইফুল ইসলাম নামের এক যুবককে ছুরিকাঘাতে নির্মমভাবে খুন করা হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) রাতে কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী এলাকায় এই ঘটনাটি ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা মৃত গুরা মিয়া বহদ্দারের ছেলে।
নিহতের বড় ভাই নুরুল কবির জানিয়েছেন, প্রতিপক্ষের লোকজন তাকে ঘর থেকে ডেকে নিয়ে এ ঘটনা ঘটায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies