মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
শিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত
আবহাওয়া জাতীয় সব খবর

তাপমাত্রা কমছে সারা দেশে

তাপমাত্রা কমছে সারা দেশে

sit 1 600x337 1
শেয়ার করুন:

 

তাপমাত্রা কমছে সারা দেশে, নামবে ১০ ডিগ্রির নিচে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। আরও দু’দিন তাপমাত্রা কমতে থাকবে। এ সময় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে।

এদিকে, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সন্ধ্যায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে তাপমাত্রা ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।

সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ থেকে নেমে আজ ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ময়মনসিংহে ১৪ দশমিক ৬ থেকে কমে ১৩ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১৪ দশমিক ৩ থেকে কমে ১১ দশমিক ৪, খুলনায় ১৭ দশমিক ৪ থেকে কমে ১৫, বরিশালে ১৫ থেকে নেমে আজ তাপমাত্রা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবারের মতো ১৩ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।

এ বিষয়ে গণমাধ্যমকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, দেশের বেশির ভাগ অঞ্চলের তাপমাত্রা কমে শীত অনুভূত হচ্ছে। আরও দু-তিন দিন তাপমাত্রা কমা অব্যাহত থাকবে।

ctaj24.com/st

Powered by Done 5 Technologies