বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
অপরাধ চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম

বাঁশখালীতে বসতভিটা থেকে উচ্ছেদে সন্ত্রাসী হামলার অভিযোগ

Banskhali CTG PicMizan 14.04.2021
শেয়ার করুন:

নিজস্ব সংবাদদাতাঃ বাঁশখালী

চট্টগ্রামের বাঁশখালীতে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টায় ২ বসতঘরে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গত রবিবার দুপুরে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চন্দ্রপুর পাহাড়ি এলাকায় সংঘটিত এ ঘটনায় মঙ্গলবার (১৩ এপ্রিল) হামলার শিকার পরিবার গুলোর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ওই এলাকার জয়নাল আবেদীনের পুত্র মিজানুর রহমান ও রওশন জামানের পুত্র মো. আলমগীরের বসতঘরে হামলা চালায় কতিপয় দুর্বৃত্তের দল। এ সময় দুর্বৃত্তরা ওই ২ বসতঘরে ইট নিক্ষেপ করে এবং লাঠির আঘাতে বাড়ির ঘেরাবেড়া ও সীমানা পিলার ভাংচুর করে। বাড়ির লোকজন বাঁধা দিলে দুর্বৃত্তরা তাদেরকে খুন জখম ও বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

মিজানুর রহমান ও মো. আলমগীর বলেন, ‘স্থানীয় এরশাদ, শহিদুল্লাহ, নুরুল ইসলাম ও কালু মাঝির নেতৃত্বে কতিপয় দুর্বৃত্তরা আমাদের বসতঘরে সন্ত্রাসী হামলা চালিয়েছে। তারা আমাদেরকে বসতঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছে। ইতিপূর্বেও বেশ কয়েকবার আমাদের বসতঘরে হামলা চালিয়েছে তারা।’
এ বিষয়ে অভিযুক্ত মো. এরশাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং উল্টো তাদের ওপর হামলা চালানো হয়েছে বলে জানান।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জমান চৌধুরী বলেন, ‘এ ঘটনায় পৃথক ২টি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Powered by Done 5 Technologies