শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
অপরাধ

বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের বিক্ষোভ, গুলিতে আর একজন নিহত 

received 499525648078071
শেয়ার করুন:

 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গণ্ডামারা ইউনিয়নে এই কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা গন্ডামারা কয়লা বিদ্যুৎ প্রকল্প কেন্দ্রে বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ এর গুলিতে ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

received 475690897181937

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সওগাত ফেরদৌস বলেন, ‘আহত অবস্থায় অনেককে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে চারজন মারা গেছেন।’
নিহত চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন আহমেদ রেজা মীরহান (১৮), রনি (২২), শুভ (২৪) ও মো. রাহাত (২২) ও হাবিবুল্লাহ (১৯)

 

আহত ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, মিজানুর রহমান (২০), বেলাল আহমদে (৪৫), শাকিল (২৩), শিমুল (২৩), জোবায়দ আকতার (২১,) আবু সৈয়দ (৫০), তোফাজ্জল (২০,)
পুলিশ সদস্য রাজু মিয়া ২৫, আব্দুল কাদের ২৫, আসাদুজ্জামান ২৪, ইয়াসির আহমেদ (২৪,)

বিক্ষোভ কারী জেনজং কোম্পানীর ওয়েলডার সোহাগ হোসেন ও রুবেল জানান, আমরা কয়লা বিদ্যুৎ প্রকল্পে দৈনিক ১০ ঘন্টা হিসেবে চাকুরী করি। পবিত্র রমজান উপলক্ষে আমরা ২ ঘন্টা নামাজ এবং ইফতারের জন্য বিরতি চাইলে, তারা আমাদের দাবীকে কোন ধরনের কর্ণপাত না করায় আজকে সকল শ্রমিক মিলে দাবী আদায়ে আমরা আন্দোলন করি। তার মধ্যেই কোন ইস্যু ছাড়াই পুলিশ আমাদের গুলি চালায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান বলেন, হাসপাতালে চারজন মৃত অবস্থায় আনা হয়, চমেক হাসপাতালে মারা গেছে আরও একজন।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies