বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
Uncategorized

বোয়ালখালীতে ৫ শিশুকে বলৎকার, হাফেজ জাকের বাবুর্চি গ্রেফতার

received 157808199693751
শেয়ার করুন:

বোয়ালখালীর পশ্চিম সারোয়াতলী তৈয়্যবিয়া তাহেরিয়া দরবেশীয়া সুন্নিয়া এতিম খানা ও হেফজখানার অসহায় ৫ শিশুকে বলৎকারের অভিযোগে হাফেজ জাকের (১৯) নামের এক বাবুর্চিকে গ্রেফতার করেছে।

১ জুন সকালে অভিযুক্ত জাকেরকে গ্রেফতার করেন বোয়ালখালীতে থানা পুলিশ।
গ্রেফতারকৃত জাকের বাঁশখালী উপজেলার পূর্ব কাথারিয়া গ্রামের নবী আহমদের ছেলে।
ভিকটিম শিক্ষার্থীর অভিভাবক জানান, গত বছরের ১৭ জুলাই হেফজ শিক্ষার জন্য ছেলেকে (৯) মাদ্রাসায় ভর্তি করি। এবারের রমজানের বন্ধে ১২ এপ্রিল ছেলেকে বাড়ি নিয়ে যায়। গতকাল ৩১মে ছেলে মাদ্রাসায় নিয়ে যেতে চাইলে সে কান্নাকাটি করতে থাকে ও মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করে। এর একপর্যায়ে সে জানায় মাদ্রাসার বাবুর্চি হাফেজ জাকের তার সাথে খারাপ কাজ করে। গত ২ মার্চ রাত ১০টার সময় ও ৫ এপ্রিল রাত ২টার সময় জোর করে বলৎকার করেছে এবং সে ছাড়াও তার আরো ৫ সহপাঠীকে বিভিন্ন সময় বলৎকার করে আসছে।
এ ব্যাপারে ওই শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা বিষয়টি স্বীকার করে। তাদের অভিভাবকদের সাথে আলোচনা করে এবং মাদ্রাসার পরিচালকে জানিয়ে জাকেরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল করিম বলেন,মাদ্রাসা শিক্ষার্থীর এক অভিভাবক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে অভিযুক্ত জাকেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

সি-তাজ. কম

Powered by Done 5 Technologies