মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
অপরাধ চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম

বাঁশখালীতে ইউপি সদস্যর উপর সন্ত্রাসী হামলা

IMG 20210615 192534
শেয়ার করুন:

বাঁশখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা গন্ডামারা এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন  গন্ডামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও গন্ডামারা ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শরীফ (৫৫)।

প্রতক্ষ্যদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা যায়,মঙ্গলবার (১৫ জুন) বিকাল ৩ টার দিকে গন্ডামারা ইউপির পূর্ব বড়ঘোনা  ফজল করীম  সড়কের ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত উন্নয়ন কাজ চলমান থাকা অবস্থায় শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য পূর্ব বড়ঘোনা এলাকার হামিদ উল্লার টেক এলাকায় পৌছঁলে  পূর্বপরিকল্পিত ভাবে
সন্ত্রাসীরা অতর্কিত ভাবে হামলা চালায়। এ সময়  তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে আহত করে নগদ ৪ লক্ষ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

আহত ইউপি সদস্যর পুত্র আব্দুর রহমান সোহেল জানান,ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত  পূর্ব বড়ঘোনা ফজল করীম  সড়কের কাজে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে হামিউল্লার টেক এলাকায় পৌছঁলে আমার পিতার উপর সন্ত্রাসী হামলা হয়। দীর্ঘ দিন পূর্ব শক্রতার  জের ধরে অতর্কিত ভাবে স্থানীয় মৃত ছৈয়দুর রহমানের পুত্র মুজিবুর রহমান, মোঃ শরীফুল ইসলাম, মো: আশেক, মৃত আবু তালেবের পুত্র জাহেদুল হকের নেতৃত্বে আমার পিতার উপর হামলা চালায়। এ সময় ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত সড়কের মজুরির বাবদ রক্ষিত ৪ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি সফিউল কবীর বলেন, ইউপি সদস্যর উপর হামলার অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Powered by Done 5 Technologies