রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
জাতীয় সব খবর

কিছু আফগানদের আশ্রয় দেওয়ার মার্কিন প্রস্তাবে বাংলাদেশের না

01235
শেয়ার করুন:

 

বাংলাদেশে কিছু সংখ্যক আফগানিদের আশ্রয় দেওয়ার মার্কিন প্রস্তাবে সাড়া দেয়নি বাংলাদেশ। ওয়াশিংটনে এ প্রস্তাব দেওয়া হলে বিনয়ের সঙ্গে বাংলাদেশ প্রত্যাখ্যান করে এবং জানায়, এ বিষয়ে কিছু করা সম্ভব না।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘ওয়াশিংটনে আমাদের রাষ্ট্রদূতকে আমেরিকান সরকার অনুরোধ করেছিলেন যে বাংলাদেশ অনেক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে এবং তারা কিছু লোককে (আফগান) অস্থায়ীভাবে শেল্টার দেওয়ার জন্য অনুরোধ করে। বলে, তারা খুব খুশি হবে যদি আমরা তাদের কিছু দিনের জন্য আশ্রয় দেই।’

মন্ত্রী বলেন, ‘আমরা জিজ্ঞাসা করেছি, আপনারা কোন কোন দেশকে অনুরোধ করেছেন, কতজনের জন্য অনুরোধ করেছেন এবং তারা কতদিন থাকবে। তারা এর কোনও সদুত্তর দিতে পারেনি।’

বাংলাদেশ অনেক হিমশিম খাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা বলেছি ১২ লাখ রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় কষ্টে আছি। আমরা এত সম্পদশালী নই, এত বড় না এবং এখানে অনেক বেশি লোকসংখ্যা রয়েছে। আমাদের মাফ করেন। আপনাদের ধন্যবাদ যে আপনারা বন্ধু হিসেবে আমাদের কথা চিন্তা করেছেন এবং আবার ধন্যবাদ, তবে আপনাদের আমরা এ বিষয়ে সাহায্য করতে পারবো না।’

উল্লেখ্য, রবিবার তালেবান রাজধানী কাবুল দখলে নেওয়ার পর থেকেই দৃশ্যপট বদলে যায়। দেশ ছেড়ে তাজিকিস্তান পালিয়ে গেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি। রক্তপাত এড়াতে তিনি দেশত্যাগ করেছেন বলেও জানান। এ অবস্থায় আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুতি শুরু করেছে গোষ্ঠীটি।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies