শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
অপরাধ

আশুলিয়ায় শিক্ষককে হত্যাকারী সেই ছাত্র গ্রেফতার

011
ছবি : সংগৃহীত
শেয়ার করুন:

 

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে (৩৫) ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ওই স্কুলেরই দশম শ্রেণির ছাত্র আশরাফুল আহসান জিতুকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর থানার নগরহাওলা গ্রামে অভিযান পরিচালনা করে জিতুকে গ্রেফতার করা হয়। জিতু ঘন ঘন স্থান পরিবর্তন করছিল। তাকে গ্রেফতারে র‌্যাবের একাধিক টিম কাজ করেছে।

ঘটনা সংঘটিত হওয়ার পর গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করে র‌্যাব।

উল্লেখ্য, গত শনিবার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। শিক্ষক উৎপল কুমার মাঠের পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন। দুপুরের দিকে হঠাৎ করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতু মাঠ থেকে ক্রিকেট খেলার স্টাম্প নিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।

উৎপলকে দ্রুত উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এনাম মেডিক্যালে আইসিউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই মামলা করেন।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies