সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর

শিক্ষা উপ-মন্ত্রীর সঙ্গে পশ্চিম গাটিয়া ডেঙ্গা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির সৌজন্য সাক্ষাৎ

শিক্ষা উপ-মন্ত্রীর সঙ্গে পশ্চিম গাটিয়া ডেঙ্গা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির সৌজন্য সাক্ষাৎ
শেয়ার করুন:

শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপির সাথে পশ্চিম গাটিয়া ডেঙ্গা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী সৌজন্য সাক্ষাৎ করেছেন। ৪ ফেব্রুয়ারি ২০২৩খ্রি. শিক্ষা উপ-মন্ত্রীর বাস ভবনে এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাতকানিয়া এওচিয়া ইউনিয়নে স্থাপিত পশ্চিম গাটিয়া ডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষাসহ সার্বিক কার্যক্রমের অগ্রগতির বিষয়ে জানতে চান। সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং পশ্চিম গাটিয়া ডেঙ্গা উচ্চ বিদ্যালয়কে একটি আধুনিক বিদ্যালয় গড়ে তুলতে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। পশ্চিম গাটিয়া ডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডের সন্তোষ প্রকাশ করে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সরকার গুণগত শিক্ষার ওপর জোর দিচ্ছে। বিদ্যালয়গুলোকে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের প্রায়োগিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies