সোমবার, ২ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
সব খবর সারা-বিশ্ব

আর নেই ওমানের সুলতান

20200111 092855
শেয়ার করুন:

 

ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

শনিবার (১১ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয় সুলতানের মৃ’ত্যুর খবর। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় মা’রা যান সুলতান কাবুস। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

১৯৭০ সালে ওমানের মসনদে বসেন কাবুস বিন সাঈদ। অবিবাহিত হওয়ায় কোন উত্তরাধিকার নেই কাবুসের। জীবদ্দশায় কাউকে উত্তরাধিকারী ঘোষণাও করে যাননি তিনি। ওমানের সংবিধান অনুযায়ী, তিন দিনের মধ্যে নির্বাচিত করতে হবে নতুন সুলতান।

রাজপরিবারে আছেন মোট ৫০ জন পুরুষ সদস্য। সর্বসম্মতিতে সুলতান নির্বাচন সম্ভব না হলে দেশটির বিশেষ কাউন্সিল তাদের কাছে সংরক্ষিত সুলতানের গোপন চিঠি থেকে উত্তরাধিকারীর নাম ঘোষণা করবে। সুলতান কাবুসের মৃ’ত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ওমানে।

ctaj24.com/st

Powered by Done 5 Technologies