সোমবার, ২ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
অপরাধ ঢাকা সব খবর

মালিবাগে বন্ধুকযুদ্ধে মাদক কারবারি নিহত

Gun fight 01 2
শেয়ার করুন:

 

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় মাদক উদ্ধার অভিযানকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাথে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময়ে ইকবাল আহমেদ (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় ঘটনায় এক নারীসহ ২ জন মাদক কারবারি আহত হয়েছেন।

নিহত ইকবালের বাড়ি নারায়ণগঞ্জের দেওভোগে। আহতরা হলেন- রাফিকা জেসমিন (২৯) ও মাসনুর হাসান (২২)।

রবিবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা, ৪ রাউন্ড গুলিসহ ১ টি পিস্তল ও নগদ দুই লক্ষ টাকা, মোবাইল ১১টি, চেক বই ২০টি, প্রাইভেটকার ২টি, ম্যাগাজিন ১টি জব্দ করা হয়েছে।

র‍্যাব-২ এর এসপি মহিউদ্দিন ফারুকী ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তার নের্তৃত্ব মাদক বিরোধী এ অভিযান চালানো হয়েছে।

Powered by Done 5 Technologies