রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলা: বাদীকে হত্যার হুমকি, ৮ জন গ্রেপ্তারউৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরে
বিনোদন সারা-বিশ্ব

অভিনেতা দীপঙ্কর দে বিয়ের পরদিনই হাসপাতালে

indiya
কলকাতার অভিনয় শিল্পী দীপঙ্কর দে ও দোলন রায়। ছবি: ফেসবুক থেকে
শেয়ার করুন:

 

কলকাতার অভিনেতা দীপঙ্কর দে (৭৫) ও দোলন রায় (৪৯) বৃহস্পতিবার বিয়ে করেছেন। এ দিকে বিয়ের পর ২৪ ঘণ্টা কাটতে না–কাটতেই অসুস্থ হয়ে পড়েছেন দীপঙ্কর দে। হাসপাতালের বিছানা পর্যন্ত যেতে হলো তাঁকে। শুক্রবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ৭৫ বছর বয়সী এই অভিনেতা। ১৭ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যায় তাঁকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।

জানা গেছে দীপঙ্কর দের শ্বাসকষ্টজনিত অসুস্থতা চলছিল বেশ কয়েক দিন ধরে। দীপঙ্করের নববিবাহিতা স্ত্রী দোলন ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানের দিন সকাল থেকেই দীপঙ্কর দের স্বাস্থ্য খুব একটা ভালো ছিল না। তবে পূর্বনির্ধারিত বিয়ের অনুষ্ঠানটি বাতিল করতে চাননি দীপঙ্কর দে। ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর উপস্থিতিতে রেজিস্ট্রি করে বিয়ের সংক্ষিপ্ত অনুষ্ঠান সারা হয়েছিল। ঘনিষ্ঠ কয়েকজনই আমন্ত্রিত ছিলেন সেই বিয়েতে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, কলকাতার বিনোদন জগতের অধিকাংশ মানুষ এই বিয়ের কথা জানতেন না। অনুষ্ঠানে হাজির ছিলেন নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ড, শীর্ষ সেন প্রমুখ।

Powered by Done 5 Technologies