শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীবিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যুআয়াতুল কুরসি’ খোদাই করা গয়নায় বিপাকে কারিনা কাপুরহাসিনা দেশে ফিরলে কী হবে জানালেন অ্যাটর্নি জেনারেলপ্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান টিআইবিরদক্ষ কর্মী তৈরিতে আইএলওর সঙ্গে কাজ করবে চট্টগ্রাম চেম্বারশেখ হাসিনা ফিরতে চাইলে বাধা কোথায়, প্রশ্ন তথ্য উপদেষ্টার৪০ লাখ জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা
দেশের খবর বিনোদন সব খবর

মা হতে চলেছেন কোয়েল, জীবনের সেরা অনুভূতি, বললেন

image
শেয়ার করুন:

 

সাত বছরের বিবাহবার্ষিকীতে জীবনের সবচেয়ে কাঙ্খিত খবরটি প্রকাশ করলেন কোয়েল আর নিসপাল সিংহ রানে। স্বভাবতই এ খবরে প্রচণ্ড খুশি কোয়েল ও রানে-সহ গোটা পরিবার। আনন্দবাজার ডিজিটালকে কোয়েল বললেন, ‘‘অনেক পুরস্কার। দারুণ চরিত্র। সব কিছুর চেয়ে আলাদা এই অনুভূতি। এবং এটাই আমার জীবনের সেরা অনুভব।’’ এ কথা বলেই ফোনটা রানের হাতে তুলে দিলেন কোয়েল। রানেও উত্তেজিত। বললেন, ‘‘টেনশনও হচ্ছে, আনন্দও হচ্ছে। এখন আমরা এপ্রিলের অপেক্ষায়।’’ এপ্রিলের শেষের দিকে আসছে সে, যার অপেক্ষায় মল্লিক ও সুরিন্দর সিংহ পরিবার।

কোয়েল বললেন, ‘‘শুধু রানেই নয়, টেনশন করছেন বাবাও। সারা ক্ষণ বলছেন, ‘এটা করিস না, ওটা করিস না, সাবধানে থাক।’’
২০১৯-এর শেষ থেকে শুরু হয়েছিল ভাল সময়। ‘মিতিন মাসি’-র দুর্দান্ত সাফল্য এবং ঠিক তার কিছুদিন পরেই কোয়েলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সোশ্যাল মিডিয়ায় সুখবরটি নিজেই পোস্ট করলেন কোয়েল।
জীবনে ওঠাপড়ার মধ্যেই নতুন জীবনের শব্দ ভিতরে শুনতে পাচ্ছি আমি…। এই গ্রীষ্মে আমাদের সন্তান আগমনের অপেক্ষায় আমরা।’ এই উদ্ধৃতির পর একটি শব্দ ব্যবহার করেছেন কোয়েল— আশীর্বাদ। বেশ কিছুদিন ধরেই কোয়েলেরমা হওয়া নিয়ে জল্পনায় ছিল টলি মহল।কেউ বলতেন ‘মিতিন মাসি’-র সাফল্যের পর তিনি এ বার পুরোপুরি মন দেবেন কেরিয়ারে। কিন্তু ২০২০-তে কোয়েল-রানে রুপোলি পর্দায় নয়, দাম্পত্যে রূপকথা বুনবেন। তাহলে কি পিছিয়ে যাবে মিতিন মাসির শ্যুট? কী বলছেন পরিচালক অরিন্দম শীল?

‘‘আমরা সেই মতোই প্ল্যান করেছি। কোয়েলের সব কিছু সুষ্ঠু ভাবে মেটার পর জুলাই মাস থেকে ওর আবার ফ্লোরে ফেরার কথা।’’

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies