‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত; জুলাই আন্দোলন ঘিরে রয়েছে একাধিক মামলা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করা হয়।
ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী পদক্ষেপ জানানো হবে।
২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোচনায় আসে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট শিল্পীদের ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। অভিযোগ রয়েছে, ওই গ্রুপের সদস্যরা ছাত্র আন্দোলনের বিরোধিতা করে বিভিন্ন প্রচার-প্রচারণায় অংশ নিয়েছিলেন। গ্রুপের আলোচনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শ নিয়েও বিতর্ক সৃষ্টি হয়।
জ্যোতিকা জ্যোতি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে।
![]()



