শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজনভারত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ: আইনমন্ত্রীমানবতার সেবায় নিবেদিত প্রাণ, সমাজকল্যাণে অনন্য এক ব্যক্তিত্ব—কাজী আমান উল্লাহ আমান
চট্টগ্রাম টপ নিউজ শিক্ষা

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রতিমন্ত্রী মীর হেলাল
প্রতিমন্ত্রী মীর হেলাল
শেয়ার করুন:

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে ব্যক্তিগত সম্পত্তি মনে করে এক মন্ত্রী দীর্ঘদিন দখলে রেখে লুটপাট করেছেন বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, সিটি করপোরেশন প্রতিষ্ঠানটি জনগণের স্বার্থে ও নগরবাসীর কল্যাণে ফিরিয়ে দিয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগর হিসেবে গড়ে তোলার অভিযাত্রায় সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে নিজের বাপের সম্পত্তি মনে করে এক অবৈধ ও বেয়াদব মন্ত্রী এতদিন দখলে রেখেছিলেন। পরে সিটি করপোরেশন প্রতিষ্ঠানটি নগরবাসীর স্বার্থে ফিরিয়ে দিয়েছে।

আট মাসে চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে: প্রতিমন্ত্রী

মীর হেলাল বলেন, গত আট মাস বা তার কিছু বেশি সময়ে চট্টগ্রামে যে পরিমাণ উন্নয়নকাজ হয়েছে, অতীতের ১০ বছরেও তা হয়নি। বিএনপি সরকার ও দলের জনপ্রতিনিধিরা শুধু উন্নয়নকাজ করছেন না, মননশীলতা ও সৃজনশীলতার সঙ্গেও কাজ করছেন।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নেতৃত্বে দলের যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তিরা রয়েছেন। এসব প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের মাধ্যমে নগরবাসীকে জানাতে হবে, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

পার্কিং সুবিধা নিশ্চিত না করে টিকিট নয়

নগরের পার্কিং সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা না করে কোনো নাগরিককে পার্কিং টিকিট দেওয়া হলে তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ জানাতেই পারেন। তাই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে হবে।

তিনি আরও জানান, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মানুষের উপকারে আসবে—এমন কয়েকটি বড় জনকল্যাণমূলক প্রকল্প শিগগির চালু করা হবে। চট্টগ্রাম বন্দরের কার্যক্রমেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী

বক্তব্যের শেষ পর্যায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনকে ধন্যবাদ জানান মীর হেলাল। তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নে ডা. শাহাদাত হোসেন কাজ করছেন। ভবিষ্যতেও নগরবাসী তাকে সম্মান ও ভালোবাসা দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীরাও রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছেন।

সিতাজ২৪.কম/এস.টি

Loading

Powered by Done 5 Technologies