সোমবার, ২ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
চট্টগ্রাম দেশের খবর সব খবর

লালদিঘীর ময়দানে দরবারে গারাংগিয়া ত্বরিকত সম্মিলন স্থগিত

Dorbare Garangia News 10 02 2020 1
শেয়ার করুন:

 

আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের লালদিঘির ময়দানে দরবারে গারাংগিয়া ত্বরিকত সম্মিলন-২০২০ উপলক্ষে এন্তেজামিয়া কমিটির জরুরী প্রস্তুতি সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এন্তেজামেয়া কমিটির কো-চেয়ারম্যান প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ এর সভাপতিত্বে ত্বরিকত সম্মিলনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে জানানো হয় অনিবার্য কারণবশত দরবারে গারাংগিয়া ত্বরিকত সম্মিলন-২০২০ স্থগিত করা হয়েছে।

Dorbare Garangia News 10 02 2020

দরবারে গারাংগিয়া ত্বরিকত সম্মিলন-২০২০ স্থগিত হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দরবারে গারাংগিয়া ত্বরিকত সম্মিলন-২০২০ পুনরায় তারিখ নির্ধারিত হলে আপনাদের জানানো হবে। এসময় উপস্থিত ছিলেন এন্তেজামেয়া কমিটির চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ সালাম, কো-চেয়ারম্যান লেখক ও গবেষক আহমদুল ইসলাম চৌধুরী, সচিব মাওলানা আমিনুল ইসলাম আমিন, মোজাহেরুল হক চৌধুরী, শাহাজাদা মঈনুদ্দিন মজিদি, আহমদ হোসাইন চৌধুরী, সাহাব উদ্দিন চৌধুরী, মাস্টার মীর আহমদ, মোজাফ্ফর আহমদ মনির, আমান উল্লাহ আমান, আবদুল খালেক চৌধুরী, এস.এম.ইকবাল চৌধুরী, শাহাজাদা হোসেন মোহাম্মদ এরশাদ, এম. মাহাবুবুল আলম জনি, আবদুল মান্নান চৌধুরী, নুরুল আলম খান, আবদুল আলীম, মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক মোঃ সোহেল তাজ।

সি-তাজ২৩.কম/এস.টি

Powered by Done 5 Technologies