শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
চট্টগ্রাম দেশের খবর শিক্ষা

চবিতে সভা-সমাবেশ নিষিদ্ধ

Screenshot 1 1
শেয়ার করুন:

 

করোনা ভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের জন্য তিনটি নির্দেশনা দেওয়া হয়েছে- বিশ্ববিদ্যালয়ে সব ধরনের র‌্যাগ ডে, নবীনবরণ, সভা-সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জনসমাবেশ ও জনসমাগম সংক্রান্ত কর্মসূচি বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সব নালা-নর্দমা, বিভিন্ন হলের ক্যান্টিন, কমনরুম, ডাইনিং হল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতিটি বিভাগ বা ইনস্টিটিউটে দিনের প্রথম ক্লাসের শুরুতে ৫ মিনিট করোনা ভাইরাস সংক্রান্ত ব্রিফিং দিতে হবে।
প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Powered by Done 5 Technologies