G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

করোনা পজেটিভ হলে আতঙ্কিত না হয়ে যা যা করবেন

0

 

আক্রান্ত প্রবাসীদের অসতর্কতার কারণে ছড়িয়ে পড়া করোনাভাইরাস রোধে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যেগের কমতি নেই। সমাজের প্রতিটি সচেতন মানুষ সকলকে সতর্ক করছেন।  এরই মধ্যে নিশ্চই জানতে পেরেছেন বিগত ১৪ দিনের মধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত কোনো দেশে যদি বেড়াতে গিয়ে থাকেন অথবা সেসব দেশ থেকে আসা কারও সংস্পর্শে আসেন, তাহলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে যায়।

তবে এসবের মধ্যেই যদি জ্বর-শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দেয় বা করোনা পজেটিভ হয়, তাহলে ঘাবড়াবেন না। আতঙ্কিত না হয়ে আপনাকে যা করতে হবে:

১. সবার আগে সঙ্গরোধ করে সেল্ফ কোয়ারেন্টিনে যান।

২. বাড়ির ভেতরে পরিবারের সদস্যদের থেকেও অন্তত ৬ ফুট দূরে থাকুন।

৩. সম্ভব হলে পৃথক ঘরে থাকুন।

৪. বাড়ির শিশু ও বয়স্কদের থেকে দূরত্ব বজায় রাখুন।

৫. করোনার হেল্পলাইনে ফোন করে নমুনা পরীক্ষা করিয়ে নিন।

৬. গত কিছু দিন ধরে যাদের সঙ্গে দেখা করেছেন তার একটি তালিকা তৈরি করুন।

৭. তাদেরকেও সচেতন থাকতে বলুন।

৮. আতঙ্কিত না হয়ে মানসিকভাবে শান্ত থাকুন।

৯. আপনার ব্যবহৃত জিনিস অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না।

১০. চিকিৎসকের পরামর্শ নিন, তিনি যেভাবে বলেন সেসব নিয়ম মতো চলুন।

১১. কোনো অবস্থাতেই নিজে থেকে কোনো ওষুধ গ্রহণ করবেন না।

১২. প্রয়োজনে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিন।

১৩. বেশি বেশি পানি পান করুন আর পর্যাপ্ত বিশ্রাম নিন।

Leave A Reply

Your email address will not be published.