শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
অপরাধ সারা-বিশ্ব

কয়েদির চিঠি

Screenshot 20200406 155727 Facebook
শেয়ার করুন:

 

আন্তর্জাতিক ডেস্ক :  করোনাভাইরাস  মহামারীর মার্কিন মুলুকে তখনো অনুপ্রবেশ ঘটেনি। লুজিয়ানার ফেডারেল কারাগারের ৪৯ বছর বয়সী বন্দী প্যাট্টিক জোনস একটি চিঠি লিখতে শুরু করেন। নিয়তির কী  বিধান, তিনি বোধকরি জানতেন না তার এ চিঠি তার মৃত্যুর পরে্‌ আলোছিত হবে। ২০০৭ সালে তিনি মাদক বিক্রির দায়ে দণ্ডিত হয়ে কারাগারের বাসিন্দা বনে গিয়েছিলেন। আটক হওয়ার মাত্র দুই মাস আগেই তিনি নতুন বিয়ে করেন। সে বছরেই তার শিশু পুত্র জন্ম নেয়। তিনি তার সন্তানের মুখও দেখেননি। পুলিশের কাছে জবানবন্দি দেন তার নতুন বৌ। তিনি স্বীকার করেন, তার স্বামী মাদক বিকিকিনির সাথে জড়িত। টেক্সাসে একটি এপার্ট্মেন্টে স্ত্রীকে নিয়ে তিনি থাকতেন।  তার ২৭ বছরের শাস্তি হয়।  সে যাক-চিঠিতে আসা যাক।

‘‘‘আমার দোষী সাব্যস্ত হওয়া ও শাস্তি আমার ছোট্ট শিশুটিকেও সহ্য করতে হচ্ছে। আমার অনুশোচনা হচ্ছে। নীরব যন্ত্রণায় আমি খাক হয়ে যাচ্ছি। আমি দু;খিত, আমার ছোট্ট শিশুটির পিতাকে ছাড়া বেড়ে ওঠা আমার জীবনের লক্ষ্য ছিল না। এটি ন্যায় সঙ্গত নয়’।

২  ফেব্রুয়ারি জোনসের  মুক্তির আবেদনটি প্রত্যাখ্যান করেছিলেন বিচারক। এর ২২ দিন পর করোনার প্রথম শিকারের নাম বন্দী প্যাট্টিক জোনসের  নাম  নিবন্ধিত হয় কারাগারের তালিকায়। ফেডারেল কর্তৃপক্ষ প্রকৃত সংখ্যা গোপন করেছেন বলে অভিযোগ রয়েছে।

Powered by Done 5 Technologies