সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
কবিতা দক্ষিণ চট্টগ্রাম

উপদেশ নামা

FB IMG 1601037825247
শেয়ার করুন:

 

আম্মু বলেন- উঠো সোনা
যাও-মসজিদ পানে
সালাত পড়লে ফেরেস্তারা
খোদার রহম আনে।

ফরজ সালাত পড়লে বাবা
কাটবে ভালো দিন
সকল কাজে বরকত দিবেন
রাব্বুল আলামীন।

পাঁচ ওয়াক্ত ফরজ সালাত
দিওনা কভু বাদ,
ফরজ, সুন্নাহ, নফলের সাথে
কাটাও দিবা-রাত।

সালাত শেষে কোরান পড়ো
একটি হলেও আয়াত
অর্থের সাথে ব্যখ্যা খুঁজো
গড়ো তোমার হায়াত।

একটি আয়াত পড়েও যদি
আমল করো সহী
শেষ বিচারে করবে সহায়
নেক আমলের বহি।

তোমার জীবন করতে সফল
কোরান হাদীস মানো
আল্লাহর হাবীব কি বলেছেন,
সবার আগে জানো।

ইমামগণের মাজহাব মানো
আদব-আখলাক্ব গড়ো
জীবন তোমার গড়তে সুন্দর
দুনিয়ার লোভ ছাড়ো।

দুই জাহানের একটি জাহান
বেছে নিও তুমি
পূণ্যের উপহার শান্তির স্বর্গ
চির-আবাস ভূমি।

Powered by Done 5 Technologies