চুনতী ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর প্রবর্তক বিশ্ববরেণ্য অলিকুল সম্রাট মাওলানা হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা (রহ.)-এর একমাত্র শাহজাদা আলহাজ্ব মাওলানা শাহ্ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম বার্ষিক ইসালে ছওয়াব মাহফিল আগামীকাল ২৭ সেপ্টেম্বর ২০২৬, রোববার, চুনতী সীরাত ময়দানে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে—বাদে ফজর খতমে কোরআন ও খতমে তাহলীল এবং বাদে যোহর বিশেষ মুনাজাত। মাহফিলে দেশ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, সীরাতপ্রেমী ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত থাকবেন।
মাহফিলকে ঘিরে ইতোমধ্যে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মরহুম শাহ্ জামাল আহমদ (রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এ ইসালে ছওয়াব মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
চুনতী সীরাত মাহফিল মোতওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ এক বিশেষ অনুরোধে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে ইসালে ছওয়াব মাহফিলের কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তিনি মরহুম শাহ্ জামাল আহমদ (রহ.)-এর রুহের মাগফিরাত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান।
সিতাজ২৪/এস.টি