শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর

বিশ্ব নবী (সা.) এর সীরাত মানা প্রতিটি মোমেনদের জন্য অপরিহার্য: ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ১ম দিনের আলোচনায় বক্তরা বলেন

70Pic 24 6
শেয়ার করুন:

 

২৯ অক্টোবর ২০২০ইং বৃহস্পতিবার বাদে জোহর হতে শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে আরম্ভ হয়েছে। ১ম দিনের অনুষ্ঠানে ছদরে মাহফিল ছিলেন লোহাগাড়া কলাউজান রশিদিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু বক্কর।উদ্বোধনী বক্তব্য রাখেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাফিজুল হক নিজাম,পেশ কালাম পড়েন উপাধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন, দক্ষিণ সুখছড়ি আবদুল খালেক শাহ ফাযিল মাদরাসার শিক্ষক মাওলানা জালাল উদ্দিন মুনিরী। বাদ আছর নবীর করিম (স.) এর শুভাগমন উপলক্ষে পূর্ববর্তী নবী ও রাসুলগণের ভবিষ্যৎ বাণীসমূহের বর্ণনা করে আলোচনা করেন আলহাজ মাওলানা এমদাদুল ওয়াহেদ। বাদ মাগরিব অধিবেশনে পেশ কালাম পড়েন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার শিক্ষক ক্বারী মাওলানা রবি উল্লাহ। মহানবী (স.) এর জীবন নিয়ে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক আলহাজ মাওলানা মুহাম্মদ জিয়াউল করিম। এতে আরো উপস্থিত ছিলেন মাহফিল মুতাওয়াল্লী কমিটির সভাপতি মাওলানা হাফেজুল ইসলাম আবুল কালাম আজাদ,আলহাজ্ব আবু তাহের,মিঞয়া মুহাম্মদ গোলাম কবির, চুনতী ফাতেমা বতুল মহিলা ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা হেলাল উদ্দীন মুহাম্মদ মুসা, জিয়াউদ্দীন আল আজাদ, তাহফিজ আহমদ, কফিন উদ্দীন,ইসমাইল মানিক, আবদুু মালেক ইবনে দিনার নাজাত, মাহবুব রহমান,মিয়া সায়াফুদিন মুহাম্মদ তারেক,জাহেদুর রহমান, আরিফ ময়নুদ্দিন, প্রমুখ। বক্তারা বলেন, বিশ্ব নবী (সা.) এর সীরাত মানা প্রতিটি মোমেনদের জন্য অপরিহার্য।

সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies