Take a fresh look at your lifestyle.

চট্টলবাসীর হৃদয়েমহিউদ্দীন চৌধুরী যুগ যুগ চিরঞ্জীব হয়ে থাকবে।

0

 

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,চসিক এর সাবেক ৩ বারের নির্বাচিত মেয়র,চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি,মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম জননেতা আলহাজ্ব এ,বি,এম,মহিউদ্দীন চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী স্মরণে এক আলোচনা সভা ১৫ ডিসেম্বর রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে আলোচনা করেন দৈনিক সমকালের ডেপুটি জেনারেল ম্যানেজার সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুজিত কুমার দাশ,চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি বাবুল কান্তি দাশ, সহ সভাপতি সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী,বিজয় শংকর চৌধুরী,সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, তথ্য সম্পাদক সাফাত বিন সানাউল্লাহ,সাংগাঠনিক সম্পাদক সুমন চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন চট্টলবীর এবিএম মহিউদ্দীন চৌধুরী যুগের একজন কিংবদন্তী নেতা।চট্টগ্রামের উন্নয়নে ও সার্থে মহিউদ্দীন চৌধুরী এক অপরিহার্য সফল এবং সার্থক নাম। আমৃত্য চট্টগ্রামের উন্নয়নে মহিউদ্দীন চৌধুরী চির সোচ্চার ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শে যিনি ছিলেন যুগের সাহসীনেতা। রাজপথে, আন্দোলন,সংগ্রামের এক কিংবদন্তী নেতা মহিউদ্দীন চৌধুরী ছিলেন চট্টগ্রামের সর্বজন শ্রদ্ধেয় নেতা। চট্টগ্রামবাসীর স্বার্থ ও উন্নয়ন রক্ষায় তিনি ছিলেন আপোষহীন নেতা।

সি-তাজ.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.