শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু
অপরাধ দেশের খবর

পিরোজপুরে, ঘুষের টাকাসহ দুদকের হাতে গ্রেফতার দুই অডিট কর্মকর্তা

PicsArt 12 21 08.26.16
শেয়ার করুন:

পিরোজপুরে প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান অডিট করতে আসা দুই অডিট কর্মকর্তাকে ৪ লাখ ১৬ হাজার নগদ টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেফতারকৃতরা হলেন, শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক অডিট অধিদপ্তরের অডিট এন্ড একাউন্টাস অফিসার মো. শামীম হোসেন এবং এসএএস সুপারিনটেনডেন্ট মো. জহির রায়হান।

সোমবার বিকেলে পিরোজপুর এলজিইডি’র গেস্ট হাউজ থেকে তাদেরকে টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে দুদুকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মন্ডলের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল। এ সময় গেস্ট হাউজের রুমের মধ্যে ট্রাবেল ব্যাগ ও বিছানার তোষকের নিচসহ বিভিন্ন স্থানে লুকায়িত অবস্থায় এক হাজার ও ৫০০ টাকার কয়েকটি বান্ডিলের ৪ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
দুদকের উপ-পরিচালক দেবব্রত মন্ডল জানান, গোপন সংবদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে এলজিইডির গেস্ট হাউজে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয় এবং দুই জন অডিটরকে গ্রেফতার করা হয়। তারা পিরোজপুরের বিভিন্ন প্রাথমিক শিক্ষা অফিস থেকে ঘুষ নিয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে রাতে পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সি-তাজ.কম/হামিদ

Powered by Done 5 Technologies