মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
আওয়ামী লীগ চট্টগ্রাম সংগঠন সংবাদ

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের স্মরণ আলোচনায় বক্তারা

received 456049122054198
শেয়ার করুন:

 

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী,বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বঙ্গতাজ শহীদ তাজউদ্দীনের সহধর্মিনী বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীনের ৭ম মৃত্যুবার্ষিকীর সভা ২০ ডিসেম্বর রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে আলোচনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুজিত কুমার দাশ,চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি বাবুল কান্তি দাশ, সহ সভাপতি সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী,বিজয় শংকর চৌধুরী, আসিফ ইকবাল, সুমন চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন মরহুম জোহরা তাজউদ্দীন বাংলাদেশ আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডারী। বঙ্গবন্ধু,জাতীয় চারনেতা হত্যার পরবর্তী কঠিন ও চরম ক্রান্তিকালে সাহসিকা জননী জোহরা তাজউদ্দীন আওয়ামীলীগের নেতৃত্বের হাল ধরে এদেশের গণতন্ত্র,ভোটের অধিকার ও আইন শাসন পুনঃপ্রতিষ্ঠায় ভুমিকা রেখেছেন।যার রাজনৈতিক দৃঢতা ও অপরিসীম দেশপ্রেম আর সাহসী নেতৃত্বে সেদিন আওয়ামী রাজনীতি নতুনভাবে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার পথ খুঁজে পেয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে, এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ও আওয়ামীলীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার পেছনে জোহরা তাজউদ্দীনের ভুমিকা অপরিহার্য। আজীবন দেশপ্রেম,মহান মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু ও শহীদ তাজউদ্দীনের আদর্শ বুকে ধারণ করে জীবনের শেষদিন পর্যন্ত আওয়ামীলীগকে এগিয়ে নিতে ভুমিকা রেখেছেন।

Powered by Done 5 Technologies