Take a fresh look at your lifestyle.

বাঁশখালীতে গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

0

মুহাম্মদ মিজান বিন তাহের

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি (উত্তর শাখা)’র ১ম বর্ধিত সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় দি কিং অব্ বাঁশখালী কমিউনিটি হলরুমে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি বাঁশখালী উত্তর শাখার সভাপতি মোহাম্মদ এসএ রাসেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইনী বিশেষজ্ঞ ডা. ফেরদৌসী বেগম। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের রেজিস্ট্রার ডা. শাহেদ বিন মোস্তফা। বাঁশখালী গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির উপদেষ্টা মো. কাজী কলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মো. মনির উদ্দিন চৌধুরী, মো. নুরুল আমান, রেনেটা লিমিটেডের প্রোডাক্ট ম্যানেজার মোহাম্মদ মাহফুজুর রহমান, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি বাঁশখালী দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক এসএন রাসেল, মো. নজরুল ইসলাম খান।

আলোচনা সভা শেষে উপস্থিত সাংবাদিক ও অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.