সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
আওয়ামী লীগ রাজনীতি

এস,এম,কফিল উদ্দীন আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ কমিটির সদস্য মনোনীত

received 3348887828550811
শেয়ার করুন:

বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবি, চান্দগাঁও চট্টগ্রামের সন্তান, ব্যারিষ্টার এস,এম,কফিল উদ্দীন আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ কমিটির সদস্য মনোনিত হয়েছেন।
রোববার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কাজী মো: নজিবুল্লাহ হিরু ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষর করে চুড়ান্ত উপ কমিটির অনুমোদন দেন। এ ছাড়াও ব্যারিস্টার এস, এম, কফিল উদ্দিন বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ কমিটির সদস্য মনোনীত হওয়ার পর ব্যারিস্টার কফিল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর উপর আস্থা রেখে যে দায়িত্ব প্রদান করেছেন তা তিনি যথাযথভাবে পালন করবেন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবেন। উল্লেখ্য যে, চট্টগ্রাম -৮ আসনের সাংসদ এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব মোসলেম উদ্দিন মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, জনাব ডাক্তার আফসারুল আমিন শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ-কমিটির এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি জনাব মাহবুবুল আলম শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন।

সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies