বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
বিনোদন

‘ধুম ৪’ সিক্যুয়েলে দুর্ধর্ষ চোর দীপিকা!

Screenshot 20210104 222156 Gallery
শেয়ার করুন:

 

কিছুদিন পরই দীপিকা পাড়ুকোনের আগামী সিনেমা ‘৮৩’ মুক্তি পাবে। এরই মধ্যে শোনা যাচ্ছে, জন আব্রাহাম, ঋত্বিক রোশন ও আমির খানের পর এবার ‘ধুম ফোর’-এ চোরের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে।
চোর-পুলিশ খেলায় সব সময়ে চোর পুরুষই কেন হবে! নারীও তো হতে পারে। বাস্তবে না হলেও এবার সিনেমার পর্দায় তেমনটিই দেখা যেতে পারে।
সম্প্রতি নতুন বছরের ছুটি কাটাতে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে রাজস্থানের রণথম্ভোর জঙ্গল থেকে ঘুরে এলেন দীপিকা। এবার কাজ শুরুর পালা।
ভারতীয় গণমাধ্যম বলছে, এই মুহূর্তে নির্মাতাদের সঙ্গে আলোচনার পর্যায়ে রয়েছে ব্যাপারটা। কেবল এটুকু জানা গেছে, ২০২১ সালের শেষের দিকে ফ্লোরে যাবে ‘ধুম ৪’-এর টিম।
এর আগে অবশ্য ‘ধুম ৪’ নিয়ে অনেক রকম রটনা রটেছিল। শোনা যাচ্ছিল, এবারে চোর বা খলনায়কের ভূমিকায় দেখা যাবে শাহরুখ খান, রণবীর কাপুর বা রণবীর সিংকে। এই তালিকায় দীপিকা পাড়ুকোনের নাম ঢুকে পড়ায় নতুন জল্পনা চলছে।
সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies