সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপিডিজিটাল স্কুলের দৌড়ে পিছিয়ে বাংলাদেশআইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, নিরাপদ প্রত্যাবাসনের আশাআওয়ামী লীগের নেতারা এখন কেন গ্রেফতার হচ্ছেনশেখ হাসিনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া ছাড়া উপায় ছিল না : দীনেশ ত্রিবেদী
দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর সব খবর

বাঁশখালীতে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাইঃদগ্ধ হয়ে প্রতিবন্ধীর মৃত্যু

received 2959500500947965
শেয়ার করুন:

 

মুহাম্মদ মিজান বিন তাহের বাঁশখালীঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। আগুনে ৫টি দোকান ও ১টি অটোরিক্সার গ্যারেজ পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আজিজ আহমদের ফার্নিচারের দোকানে থাকা বাদশাহ নামে ৫০ বছরের এক মানসিক প্রতিবন্ধী আগুনে দগ্ধ হয়ে নিহত হয়। শুক্রবার (১জানুয়ারি ) রাত ১২ টার দিকে এ অগ্নিকান্ড সংঘটিত হয়।
স্থানীয় প্রত্যক্ষর্দশী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় । সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। পরে বাঁশখালী ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

 

সংঘটিত এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানগৃহের মালিকগন হচ্ছে – নুরুল আবচার,ইয়াকুব নবি, বাবুল আবচার, রেজাউল করিম,আজিজ আহমেদ, ছাবের আহমেদ । এতে প্রায় ২০-২৫ লক্ষাধিক পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিক সূত্রে জানা যায়।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের টিন লিডার লিটন বৈষ্ণব জানান, কাথারিয়া পূর্ব বাজারের দোকানে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায়। আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ৫টি দোকান, ১টি অটোরিক্সার গ্যারেজসহ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে এক প্রতিবন্ধী দগ্ধ হয়ে মারা গেছে বলেও জানান তিনি।

সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies