Take a fresh look at your lifestyle.

মাষ্টারদা সূর্যসেন স্মরণে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাহিত্য সন্ধ্যা

0

 

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্যসেনের ৮৭ তম আত্নবলিদান দিবস স্মরণে,এগিয়ে চলো,পিছিয়ে যেওনা ‘ শীর্ষক এক সাহিত্য সন্ধ্যা গত ১১ জানুয়ারী সোমবার রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও আবৃত্তি অংশগ্রহণ করেন অধ্যক্ষ মোহাম্মদ আবু তৈয়ব,দক্ষিণজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শিক্ষক
বাবুল কান্তি দাশ,বিজয় শংকর চৌধুরী, সংগঠক সুজিত কুমার দাশ,আসিফ ইকবাল,সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী,কাকলী দাশ গুপ্তা, সুমন চৌধুরী,প্রীতম আচার্য্য,সাফাত বিন সানাউল্লাহ,কাব্য দাশ,শিহাব রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন চট্টল গৌরব, ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ, স্বাধীন ভারতবর্ষের অন্যতম স্বপ্নদ্রষ্টা বিপ্লবী মাষ্টারদা সূর্যসেনের আত্মদান ইতিহাসে বিরল।অকৃত্রিম দেশপ্রেমে উজ্জীিবিত এই মহান বিপ্লবী।জীবনের সকল আরাম আয়েশকে বিসর্জন দিয়ে ব্রত ছিলেন স্বদেশ মুক্তির ধ্যানে।জীবন সায়াহ্নে এইটুকুই বলেছিলেন আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি স্বপ্ন,প্রিয় স্বদেশের স্বাধীনতার স্বপ্ন।

সি-তাজ.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.