বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে ফিরবেন, সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টাচট্টগ্রাম-কক্সবাজার সড়কের ৭ স্থানে উড়ালসড়কশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণতানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টির
ঢাকা দেশের খবর সব খবর

শ্যামলীতে ট্রাকচাপায়, নিহত ১

PicsArt 01 13 12.04.38
শেয়ার করুন:

রাজধানীর শ্যামলীতে পদচারী–সেতুর নিচে গতকাল মঙ্গলবার রাতে ট্রাকের চাপায় ইজদাদুল হক ( ৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শেরেবাংলা নগর থানার পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে বেপরোয়া গতিতে ট্রাকটি শ্যামলী পদচারী–সেতুর নিচে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ওই মোটরসাইকেল আরোহী ইজদাদুল হকের শরীর থেঁতলে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, চালক পালিয়ে গেলেও পুলিশ চালকের সহকারীকে আটক ও ট্রাকটি জব্দ করেছে। ইজদাজুল হকের বাড়ি কুমিল্লা সদর উপজেলায়। তাঁর বাবার নাম আবদুল মতিন।

সি-তাজ. কম

Powered by Done 5 Technologies