শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
চট্টগ্রাম দেশের খবর সংগঠন সংবাদ

কুমিরাঘোনা আখতরাবাদে অনুষ্ঠেয় পবিত্র ইছালে ছাওয়াব মাহফিল ২০২১ উপলক্ষে রিয়াজুদ্দিন বাজার স্বেচ্ছাসেবক শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

FB IMG 1611527243178
শেয়ার করুন:

 

কুমিরাঘোনা আখতরাবাদে আগামী ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য তিনদিনব্যাপী ইছালে সওয়াব মাহফিল উপলক্ষে রিয়াজুদ্দিন বাজার স্বেচ্ছাসেবক শাখার এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল ২৪ জানুয়ারী রবিবার বাদ এশা ধনিয়ালাপাড়াস্থ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফের পীর সাহেব আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ)।

FB IMG 1611527229242

বিশিষ্ট ব্যবসায়ী আনজুমনে ইত্তেহাদ রিয়াজুদ্দিন বাজার শাখার সভাপতি আলহাজ্ব নুরুল কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আনজুমনে ইত্তেহাদের সেক্রেটারী জেনারেল ও সাবেক পটিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিছ মিয়া। মোহাম্মদ কামাল উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নুরী, আলহাজ্ব আহমদ কবির, মুহাম্মদ আনিছুর রহমান, আবুল মনসুর, আনজুমনে নওজোয়ানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা আবুল কালাম, নাজিম উদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন বায়তুশ কেন্দ্রীয় মসজিদের খতীব মাওলানা কাজী ফজলুর রহমান, আনজুমনে ইত্তেহাদের সহ সভাপতি অধ্যাপক শফিউর রহমান, আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম, আলহাজ্ব জানে আলম, আলহাজ্ব রফিক খান, অধ্যাপক জামাল উদ্দিন, অধ্যাপক একরামুল হক আজাদ, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, আলহাজ্ব সামশুল আলম, আনজুমনে নওজোয়ানের উপদেষ্টা এস. এম সাজ্জাদ হোসাইন, আনজুমনে নওজোয়ানের সিনিয়র সহ-সভাপতি শাহজাদা মুহাম্মদ আবদুল কাইয়ুম, সৈয়দ মোহাম্মদ মুছা, নাজিম উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) বলেন, কুমিরাঘোনা আখতরাবাদের ইছালে সওয়াব মাহফিল দেশের অন্যতম বিশাল মাহফিল। আদব এবং সুশৃঙ্খল মাহফিল হিসেবে এই ইছালে মাহফিলের সুনাম-খ্যাতি বিশ্বজুড়ে। বায়তুশ শরফের প্রধান আকর্ষণ এই মাহফিলকে সুচারুরূপে সুসম্পন্ন করতে, বিশেষ করে মাহফিলে আগত মেহমানদের সেবায় অতীতের মতো নিবেদিতপ্রাণ থাকতে স্বেচ্ছাসেবকদের প্রতি আহবান জানান।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies