শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
দক্ষিণ চট্টগ্রাম সব খবর

বোয়ালখালীতে আগুনে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

20210126 094830
শেয়ার করুন:
প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ২৩ পরিবারের ১৪ বসতঘর। সোমবার (২৫ জানুয়ারি) বিকাল ৪.১৫ মি. দিকে উপজেলার পশ্চিম শাকপুরা শেখ আহমদ চেয়ারম্যান বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বোয়ালখালী ও পটিয়া ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরুপণ করা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক মো. ফরিদ আহমদ।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। তবে সরু রাস্তা ও গাড়ী চলাচলের মতো উপযুক্ত না থাকায় কর্মীদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হিমসিম খেতে হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন ফাতেমা বেগম, মধু মিস্ত্রী, আবুল হাশেম, মো. আবু, আবু জাকের, এনাম, আলী আকবর, ফজল কাদের, চনসু, দিদার মাষ্টার, ইসহাক, মাসুদ, তসলিম, নুর ইসলাম, আলী আসগর, আলী আকবর, ইদ্রিস, আমিনুল হক, নুরুল আজাদ, সাইদুল ইসলাম, শফি, মফিজ ও শাহ আলম।
ক্ষতিগ্রস্থরা জানান আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান আসবাবপত্রসহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies