রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলা: বাদীকে হত্যার হুমকি, ৮ জন গ্রেপ্তারউৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরে
দক্ষিণ চট্টগ্রাম লোহাগড়া

চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসা মসজিদের নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে

received 428985198348927 scaled
শেয়ার করুন:

 

লোহাগড়া প্রতিনিধি : হাগাড়ার ঐতিহ্যবাহী চুনতী হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসায় অবস্থিত “মসজিদে আসমাউল হুসনা” প্রকল্পের প্রকল্পিত ১,৩৫,০০,০০০(এক কোটি পঁয়ত্রিশ লক্ষ) টাকার বাজেটে নির্মিত সম্প্রসারণ। আজ ৭ ফেব্রুয়ারী রবিবার ২০২১ ইং সকাল ৮টা থেকে ২য় ছাদের ঢালাই কাজ আরম্ভ হয়। এই সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহে আলম, আঞ্জুমনে তোলাবায়ে সাবেক্বীনের সভাপতি মাওলানা মমতাজুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ অলি উদ্দিন, মাদরাসা গভর্র্ণিং বডির সদস্য জসিম উদ্দিন কবির, শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, উপাধ্যক্ষ মাওলানা ফারুক হোছাইন, মাওলানা সিরাজুল হক, মাওলানা কফিল উদ্দিন, মাওলানা রাশেদ হোছাইন নসীম সহ মাদরাসার শিক্ষকবৃন্দ ছাদ ঢালাই কাজের সার্বিক তত্ত্বাবধান করেন।
আল্লাহর ঘর মসজিদ নির্মাণের এ বৃহৎ প্রকল্পের পুরো কাজ সম্পন্ন করতে আরো ৯৫ লক্ষ টাকা প্রয়োজন। এ অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে সকলের সহযোগীতা কামনা করা হয়।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies