Take a fresh look at your lifestyle.

বোয়ালাখালীতে দুই দোকানে বৈদ্যতিক আগুন ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি

0

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: এখন শীতকাল আগুনের কারনে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হচ্ছে। আবারও বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে দুই দোকানঘর। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের দাশের দিঘীর পাড় এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক আয়রন থেকে আগুনের সূত্রপাত হয়ে সুজন বিশ্বাসের শতরুপা টেইলার্স ও শিক্ষক আমির হোসেনের খাজা এন্টারপ্রাইজ পুড়ে গেছে।

এ আগুনের কারনে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্হানীয়রা
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন লিডার রূপক কান্তি সরকার জানান,অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রওনা হলেও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের খবর দিলে আমরা ফিরে এসেছি।

সি-তাজ২৪/কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.