রবিবার, ১ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
কক্সবাজার দেশের খবর সব খবর

কক্সবাজারের কলাতলী ডলফিন মোড়ে সড়ক দুর্ঘটনায় আইনজীবীসহ ৩ জন নিহত , আহত ৭।।

received 1517486988439510
শেয়ার করুন:

আবদুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি।।

কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে
সড়ক দুর্ঘটনায় একজন আইনজীবী সহ ৩ জন নিহত ও ৭ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেল্লে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এড, ওসমান গণি,কলাতলীর দক্ষিণ আদর্শ গ্রামের মোহনা বেগম ও ঢাকা উত্তরার শাহাদাত হোসেন।
এই ঘটনায় সড়কের পার্শে পার্কিংয়ে থাকা ২টি ভাসমান দোকান, ২টি সিএনজি ও ১টি টমটম
ধুমড়ে মুচড়ে যায়।

received 2229404577193160

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের দিক থেকে আসা
সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ফুটপাতে তুলে দিলে এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে একজন প্রাণ হারায়। হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। পরে আজ ভোর ৪ ঘটিকার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এড, ওসমান গণি। এই ঘটনায় আরো ৭ জন গুরুতর আহত হয়। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।।
এই ঘটনায় সড়কের পার্শে পার্কিংয়ে থাকা ২টি ভাসমান দোকান, ২টি সিএনজি ও ১টি টমটম। এ ধুমড়ে মুচড়ে যায় বলে জানা গেছে।
এদিকে ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও দমকল বাহিনী।
এ ঘটনায় পুরো কক্সবাজার শহরের শোকের মাতম বইছে।।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।।

Powered by Done 5 Technologies