রবিবার, ১ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
অপরাধ চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম

বাঁশখালীতে ফের দুর্বৃত্তের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত,  আটক ২

IMG 20210320 155913
শেয়ার করুন:

বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবুল বশর নামে এক সাবেক ইউপি সদস্য খুনের শিকার হয়েছে। শুক্রবার রাত ১০ টার দিকে স্থানীয় দইরগ্যা পুকুর পাড় এলাকার আবদুল জব্বারের সিএনজি অটোরিক্সার গ্যারেজ হতে বাড়িতে যাওয়ার পথে খুনের শিকার হয় সাবেক এই ইউপি সদস্য। এ ঘটনায় শনিবার (২০ মার্চ) সকালে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির ও বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০ টার দিকে স্থানীয় দইরগ্যা পুকুর পাড় এলাকার আবদুল জব্বারের সিএনজি অটোরিক্সার গ্যারেজ হতে বাড়িতে যাওয়ার পথে কতিপয় দুর্বৃত্তের কবলে পড়ে ওই এলাকার মৃত আবদুচ ছালাম তালুকদারের পুত্র সাবেক ইউপি সদস্য আবুল বশর। দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করলে তার শোর চিৎকারে  আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তের দল পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গুনাগরী আধুনিক হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা উদ্ঘাটনে ঘটনাস্থল হতে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ২ জনকে আটক করেছে থানা পুলিশ। নিহত সাবেক ইউপি সদস্য আবুল বশর ৩ পুত্র ও ৪ কন্যা সন্তানদের জনক বলে জানা যায়।

উল্লেখ্য, গত ১৬ মার্চ চাম্বল বাজারে একই ভাবে দুর্বৃত্তের হামলায় নিহত হন নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ী। গত ১৮ মার্চ রাতে পুকুরিয়ায় জায়গা জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় স্থানীয় আওয়ামীলীগ নেতা ছাবের আহমদ। একের পর এক খুনের ঘটনার রেশ না কাটতেই আবারও বাহারছড়ায় সাবেক ইউপি সদস্য আবুল বশর খুনের ঘটনা ঘটে।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, ‘বাহারছড়া ইউপি’র চাপাছড়ি গ্রামে আবু বশর নামে সাবেক এক ইউপি সদস্য দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছে। খুনের রহস্য উদ্ঘাটনে পুলিশ মাঠে কাজ করছে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

Powered by Done 5 Technologies