রবিবার, ১ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর

বাঁশখালীতে বিদ্যুৎ তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

FB IMG 1616302654492
শেয়ার করুন:

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎতের তারে জড়িয়ে গিয়াস উদ্দীন প্রকাশ কাইছার (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২১ মার্চ) ভোর সকাল ৫ টার দিকে উপজেলার দক্ষিণ জলদী আশকরিয়া পাড়া পুরান বাজার জুট পুকুর পারের পাশে অবস্থিত হাফেজিয়া দরসুল কুরঅান হেফজখানা ও এতিমখানার মাদ্রাসার মাহফিলের মাইক বাঁধতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দীন বাঁশখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের ছৈয়দ বাহার উল্লাহ পাড়া এলাকার মনজুর আহমদের পুত্র ।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানায়,রবিবার (২১ মার্চ) দক্ষিন জলদী হাফেজিয়া দরসুল কুরঅান হেফজখানা ও এতিমখানার মাদ্রাসার বার্ষিকী মাহফিল অনুষ্টানের কথা রয়েছে। উক্ত মাহফিল উপলক্ষে ভোর সকালে গাছে উঠে মাইক বাঁধতে গিয়ে অ সাবধানতা বসত বিদ্যুৎতের তার জড়িয়ে পড়লে ঘাটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে থানা হেফজতে নিয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি সফিউল কবীর বলেন, জালিয়াখালী বাজার সংলগ্ন একটি মাদ্রাসার মাহফিলে মাইক বাঁধতে গিয়ে বিদ্যুৎ তারে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।

Powered by Done 5 Technologies