সোমবার, ২ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
সংগঠন সংবাদ

মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মাস্ক ও নুরানি কায়দা বিতরণ

received 122355426483348
শেয়ার করুন:

 

সামাজিক সংগঠণ মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আজ শুক্রবার ২ এপ্রিল ২০২১ বিকাল ৩.৩০ ঘটিকায় নগরীর সিআরবি শিরিশ তলায় সুবিধা বঞ্চিত শিশুদেরকে করোনাকালীন সচেতন থাকার বিষয়ে পরামর্শ প্রদান, মাস্ক বিতরণ ও ধর্মীয় শিক্ষার প্রথম পাঠ নুরানি কায়দা বিতরণ অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ইউছুপ জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী জাহেদ খাঁন, আতাউল ইসলাম, নেছার উদ্দিন নিজামী,সাঈদা আক্তার বৃষ্টি,তানিয়া তাবাসসুম, শাহিনুর আক্তার, সাইমা আক্তার তাসনিম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার আর আধুনিক শিক্ষার প্রয়োজনের পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রয়োজন চিরদিন। তাই ধর্মীয় শিক্ষার গুরুত্ব অনুধাবন করে মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত, অসহায়,শিশুদের মাঝে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার জন্য ” নুরানী কায়দা ” বইটি বিতরন করেন।সভায় মাস্ক বিতরন ও করোনা মহামারী সম্পর্কে সচেতন করা হয়।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies