G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

আওয়ামীলীগ সবসময় জনকল্যাণে কাজ করে বাঁশখালীতে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি মোস্তাফিজ

0

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার ২৩ জুন বিকাল ৩ টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৩ জুন বিকেলে বাঁশখালী উপজেলা পরিষদ কমপ্লেক্সে মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বাঁশখালী উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকার
সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি চেয়ারম্যান তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিন জেলা অাওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ছরওয়ার কামাল,সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বাঁশখালী থানা যুবলীগের সভাপতি বাহচড়া ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, কালীপুর ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান এড.আ.ন.ম শাহাদত আলম, শেখেরখীল ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, বৈলছড়ি ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন চৌধুরী, খানখানাবাদ ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান বদরুদ্দীন উদ্দীন চৌধুরী, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর করিম শরীফি, দক্ষিন জেলা যুবলীগ নেতা জাহেদ আকবার জেবু, গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার শামসুল আলম, বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাক আলী চৌধুরী টিপু, এড. তোফাইল বিন হোসাইন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রয়ন জন্নাত,বাঁশখালী পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ, টুটুন চক্রবর্তী, নুর মোহাম্মদ,সেলিম আক্তার, মাহমুদুল ইসলাম,ফৌজুল মুবিন,উপজেলা ওলামালীগের সভাপতি মাওঃ আক্তার হোসেন, নাঈমুল হক মাহফুজ,ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সিকদার, ইমরুল হক চৌধুরী ফাহিম,মিজানুর রহমান,সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। এরপর কেক কাটার মধ্যে দিয়ে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আলোচনা সভায় সংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে (হুমায়ুন সাহেবের বাড়ি) এক ঐতিহাসিক প্রেক্ষাপটে জন্ম হয় ক্ষমতাসীন দলটির। এরপর জাতি গঠনের প্রতিটি সোপানে-স্বাধিকার আন্দোলনের প্রতিটি ধাপে ও স্বাধীনতা পরবর্তি বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে বাংলাদেশ আওয়ামী লীগ। জনগণের লড়াই – সংগ্রামে নেতৃত্ব দেয়া দলটির ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর বছরে বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা নিয়ে এক বিপর্যস্ত ক্রান্তিকাল অতিক্রম করেছে বাংলাদেশ। আর এই করোনা কালীন সংকটকে মাথায় রেখে আজকের এই সীমিত পরিষরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি। যতদিন আকাশে সূর্য উঠবে ততদিন লাল-সবুজের এই বাংলাদেশ বির্নিমানে বাংলাদেশ আওয়ামীলীগ নামক রাজনৈতিক দলটি তার কর্মকান্ড ধরে রাখবে এই প্রত্যয় নিয়ে দলীয় কর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। জাতির জনকের স্বপ্নের বাংলাদেশে আজ অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সোনার বাংলাদেশে পরিনত হচ্ছে। তা বাস্তবায়ন করছে তারাই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার হাতে বাংলাদেশ থাকলে ও এদেশ উন্নয়নশীল দেশে পরিনত হবে।

Leave A Reply

Your email address will not be published.