মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম সব খবর

বাঁশখালী সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

received 355100432646223
শেয়ার করুন:

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মুহাম্মদ নুরুল আনোয়ার (৩৮) প্রকাশ বাদশা নামে একজন সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২৮ জুন) রাত ১২ টার বাঁশখালী প্রধান সড়কে শিলকূপ মনছুরিয়া বাজারের উত্তর পার্শ্বে এ দুর্ঘটনা ঘটেছে।

সে চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল বাংলাবাজার জয়নগর পাড়া এলাকার নজু মিয়ার ছেলে। নিহত বাদশা পেশায় সবজি ব্যবসায়ী। দুর্ঘটনায় আহতরা হলেন- চকোরিয়া উপজেলার বদরখালী এলাকার বেলাল, শাহ জাহান, আবু তাহের।

এ ঘটনায় বেপরোয়া অটোরিকশা চালক পালিয়ে গেলেও সড়কে বন্ধ করে রাখা পাইপলাইনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে বাঁশখালী থানা পুলিশ।

স্থানীয় ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়,বাঁশখালী পিএবি প্রধান সড়ক সংলগ্ন মনছুরিয়া বাজারের উত্তর পার্শ্বে পাইপ লাইনের মালামাল রাখার জায়গায় প্রধান সড়কেই পাইপ লাইনের কাজে নিয়োজিত ট্রাকটি বন্ধ রয়েছিল। এ সময় উত্তর দিক থেকে বেপরোয়া ভাবে আসা সিএনজি চালিত আটোরিকশাটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি ধুমড়েমুচড়ে যায়। অন্ধকারের মধ্যে রাস্তার উপর রাখা পাইপলাইনের ট্রাকটি খেয়াল করতে না পারায় অটোরিকশা চালকের অসতর্কতার কারণে ঘটনাটি সংঘটিত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৪ জনকে ঘটনাস্থল থেকে স্থানীয়রা বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করে । এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩ জন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর বলেন, সোমবার গভীর রাতে মনছুরিয়া বাজারের দক্ষিন পার্শ্বে দাড়িয়ে থাকা ট্রলির পিছনে সিএনজি গাড়ির ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১জনের মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার পর পরই সিএনজি চালক পলাতক রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাটানো হয়েছে।

Powered by Done 5 Technologies