Take a fresh look at your lifestyle.

বোয়ালখালীতে করোনা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন

0

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালীতে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে মাঠে ছুটে বেড়াচ্ছেন উপজেলা প্রশাসন

নিবার্হী অফিসার নাজমুন নাহার বলেন, ‘জনগণের সাময়িক অসুবিধা হলেও কিছু করার নেই। জীবন বাঁচাতে একটু কঠোর হতে হচ্ছে।

তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরে বোয়ালখালী স্বাস্থ্য বিভাগের তথ্যানুসারে উপজেলায় উল্লেখযোগ্য হারে করোনার রোগী বৃদ্ধি পেয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক। এ পরিস্থিতিতে কোভিড-১৯ এর স্বাস্থ্যঝুঁকি এড়াতে সকলকে ঘরে থাকা জরুরী। কারো জরুরী প্রয়োজনে ঘরের বের হতে হলে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। এছাড়া কারো খাদ্য সংকট দেখা দিলে 333-তে কল অথবা প্রয়োজনে উপজেলা প্রশাসন, বোয়ালখালীর মুঠো ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.