চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে সিআরবি’তে বেসরকারি হাসপাতাল নির্মাণ করা হলে সংস্কৃতি চর্চা ও শান্ত মনোরম প্রাকৃতিক পরিবেশের বিপর্যের আশঙ্কা শীর্ষক এক সভা সম্প্রতি ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,সম্পাদক আসিফ ইকবাল, প্রকৌশলী সঞ্চয় কুমার দাশ, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, সুমন চৌধুরী, ছাত্রনেতা মোঃ মঞ্জুর আলম,সাফাত বিন সানাউল্লাহ প্রমুখ। সভায় বক্তারা বলেন – সিআরবির নৈসর্গিক প্রকৃতি দূষণের ভীরে শান্তির নীড়।বিশুদ্ধ অক্সিজেনের অপার উৎস এই অঞ্চল। চট্টগ্রামের মানুষদের শ্বাস নেওয়ার বিশুদ্ধ প্রাকৃতিক অঞ্চল। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য্যের এলাকায় হাসপাতাল তৈরী থেকে বিরত থাকার আহ্বান জানান আলোচকরা।
সি-তাজ২৪.কম/এস.টি