Take a fresh look at your lifestyle.

শোকাবহ আগষ্টের প্রথম প্রহরে বক্তারা মুজিব মানে মুক্তি,মুজিব মানে স্বাধীনতা

0

 

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে শোকাবহ আগস্টে

প্রিয় মুজিব বন্দন শ্রদ্ধার্ঘ্য নিবেদন গত ১ আগষ্ট রাত ১২ঃ০১ টায় ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়।এতে আলোচনা, গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের কবি নৃপেন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী,সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,সম্পাদক আসিফ ইকবাল,শিক্ষক বিজয় শংকর চৌধুরী, ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগনেতা মোঃ আবুল বাশার, সাবেক ছাত্রনেতা সালাউদ্দীন সাকিব,সংগীতশিল্পী সঙ্গীতা চৌধুরী, নারী সংগঠক দিলরুবা শিরিন, ব্যাংকার রোকসানা সুখী,সাফাত সানাউল্লাহ,সুমন চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুজিব পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন আগস্টের সূচনায় রাত ১২.০১ মিনিটে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু করা হয়।শ্রদ্ধা নিবেদনে বক্তারা বলেন মুজিব মানে বাংলা ও বাঙালির অস্তিত্ব। সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে মুজিব চেতনায় উদ্ভাসিত হয়ে এগিয়ে যেতে হবে অসীমের পানে।মুজিবাদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে। দেশ আজ বিশ্ব মর্যাদায় আসীন।

Leave A Reply

Your email address will not be published.