G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

কক্সনাজারে টেকনাফে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নুরু ডাকাত নিহত : অস্ত্র,গুলি ও ম্যাগাজিন উদ্ধার

0

কক্সনাজারে টেকনাফে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নুরু ডাকাত নিহত : অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে
শীর্ষ রোহিঙ্গা ডাকাত দল নুরু বাহিনীর প্রধান
নুরুল আলম নুরু নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) ভোর রাতের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় পাহাড়ের পাদদেশে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

এই ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ ক্যাম্পে দায়িত্বরত লে. কমান্ডার মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব সদস্যরা অপহরণ ও ডাকাতির খবর পেয়ে দমদমিয়া এলাকায় অভিযান করে।

এ সময় ডাকাত দল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দল পিছু হটতে বাধ্য হয়।

পরে ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় তৈরি লম্বা বন্দুক ও ৪ রাউন্ড গুলিসহ
গুলিবিদ্ধ অবস্থায় নুরুকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave A Reply

Your email address will not be published.