মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর

বাঁশখালী পৌরসভায় চ্যালেঞ্জের গণটিকাদান শুরু

IMG 20210807 WA0008
শেয়ার করুন:

বাঁশখালী  চট্টগ্রাম প্রতিনিধিঃ

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম আজ শনিবার শুরু হয়েছে। তারিধারবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় শনিবার সকাল থেকে ২৫ বছর ও তার বেশি বয়সীদের মধ্যে এসব টিকা দেওয়া হচ্ছে। দিনব্যাপী বাঁশখালী পৌরসভার এই কার্যক্রমে চ্যালেঞ্জের গণটিকাদান শুভ উদ্ভোধন করেন বাঁশখালী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, বাঁশখালী পৌরসভার প্যানেল মেয়র মো.দেলোয়ার হোসেন,কাউন্সিলর দিলীপ চক্রবর্তী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রোজি, কাউন্সিলর জমশেদ আলম প্রমুখ।IMG 20210807 WA0009

এ সময় বাঁশখালী পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরী বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এই গণটিকাদান কার্যক্রম সারাদেশের মত বাঁশখালী পৌরসভায় দেওয়া হচ্ছে। আজকে ৬ শত পৌরবাসীর মাঝে ২৫ বছর ও তার বেশী বয়সীদের টিকা দেওয়া হচ্ছে। পরবর্তীতে ১৮ বছর ও তার বেশি বয়সী সবাই এই টিকা গ্রহণ করতে পারবে। টিকা বাজারের আসার আগ থেকে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো টিকা আগে পেতে মরিয়া হয়ে উঠেছিল।IMG 20210807 WA0007
“দেশে টিকা আসবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সেই দুশ্চিন্তা দূর করে দিয়েছেন। অনেক ধনি দেশের আগেই আমাদের দেশের মানুষের জন্য তিনি টিকা এনেছেন। প্রতিটি জেলায় জেলায় মানুষের জন্য টিকা পৌঁছে দিয়েছেন।” আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাঁশখালী পৌরসভাবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

IMG 20210807 WA0002উল্লেখ্যঃ সারাদেশের ইউনিয়ন পরিষদ , পৌরসভা এবং সিটি করপোরেশনে এই টিকাদান কর্মসূচি চলছে। ইউনিয়ন পর্যায়ে প্রতি কেন্দ্রে দিনে ৬০০ ডোজ, পৌরসভা ও সিটি করপোরেশনের কেন্দ্রে দিনে ৪০০ থেকে ৬০০ ডোজ করে টিকা দেওয়া হচ্ছে।

Powered by Done 5 Technologies