মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনআজকের স্বর্ণের দাম ২৩ নভেম্বর ২০২৬ | ভরিতে বাড়ল ৩১৪৯ টাকাতারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠক: জুলাইয়ের ঐক্যে সরকারের বার্তাকাল অধ্যাপক জেমস ড্রমন্ড এন্ডাসর্নের ১০৬ তম মৃত্য বার্ষিকী।বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় পুনর্মিলনের আহ্বান ঐক্য পার্টিরগ্লোবাল সিটিজেন তৈরিতে শিক্ষা, শিক্ষক ও শ্রেণিকক্ষচট্টগ্রাম থেকে লাতু মালেগড় : হাবিলদার রজব আলী খাঁপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
সংগঠন সংবাদ

নির্মল রঞ্জন গুহ ও এ কে এম আফজালুর রহমান বাবু গাউসিয়া কমিটি বাংলাদেশকে নগদ আর্থ প্রদান

234588045 1213844429037196 2380903439380644853 n
শেয়ার করুন:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি নির্মল রঞ্জন গুহ ও বিপ্লবী সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর ব্যক্তিগত তহবিল থেকে মানবিক ও অরাজনৈতিক সেবামূলক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরকে নগদ আর্থিক অনুদান প্রদান করেন। চট্টগ্রামের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পুর মাধ্যমে এবং নির্দেশনায় প্রাপ্তি রশিদ দ্বারা নগদ অনুদান হস্তান্তর করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ও গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সদস্য এম এ নেওয়াজ। গতকাল ৯ আগস্ট সোমবার বিকাল ৬টায় নগরের বহদ্দারহাটস্থ মহানগর গাউসিয়া কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অনুদান হস্তান্তরের সময় গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক হাজী কমরুদ্দিন সবুর, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ্, গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর জেলা শাখার প্রচার সম্পাদক আলহাজ্ব আহসান হাবিব হাসান এবং কেন্দ্রীয় করোনা টিমের সদস্য হাজী মুহাম্মদ এরশাদ খতিবীসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। নগদ অনুদান গ্রহণ করার সময় গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন, জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ করোনার দুর্যোগকালে মানুষের দুঃসময়ে পাশে থেকে যে সাহসী ভূমিকা পালন করেছে তা একটি রাজনৈতিক সাংগঠনিক ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে করোনা সংকটকালে মানবিকতার পরিচয় দিয়ে গাউছিয়া কমিটি বাংলাদেশকে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তা উভয় সংগঠনের মাঝে ভ্রাতৃত্বের সেতুবন্ধন তৈরি করবে।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies