বাংলাদেশ বিমানবাহিনীতে বিমানসেনা নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। প্রশিক্ষণকালে ৯,০০০ টাকা টাকা ভাতা প্রদান করা হবে। ৩৬ সপ্তাহ সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ শেষে সশস্ত্রবাহিনীর নির্ধারিত স্কেলে বেতন দেয়া হবে।
বুকের মাপ: পুরুষ কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। নারীদের জন্য কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। উচ্চতা: কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।
চোখ: ৬/৬ স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন। বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়।
বয়স: ১৬-২১ বছর (২৭ মার্চ ২০২২ তারিখে) বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)।
আবেদনের নিয়ম
অনলাইন পদ্ধতিতে সরাসরি ওয়েবসাইটে (https://joinairforce.baf.mil.bd) ঢুকে ‘অ্যাপ্লাই নাউ’-এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে ২০০ টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে।
সি-তাজ২৪.কম/এস.টি